উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ২৪ মার্চ লিটারে ৯০ টাকা বেড়ে ২০২ টাকা হয়েছিল এই দাম।

এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৩২১৬ থেকে বাড়িয়ে ১.৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এদিকে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত এই দামে শুল্ক ও মুসকসহ রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে যে দাম ধরা হয়েছে তা শুল্ক ও মুসকমুক্ত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এপ্রিল মাসের ঠিক করা এই দাম ৭ এপ্রিল রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে বিইআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


