মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় সরকার তেল ব্যবহারে রেশনিংব্যবস্থা চালু রেখেছে। সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, দেশে পর্যপ্ত তেল মজুদ আছে।

তবু দেশব্যাপী জ্বালানির একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
তেলসংকটে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক জায়গায় তেল পাম্প বন্ধ বা তেল নেই বলেও জানানো হয়েছে। এর মধ্যে সুখবর দিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জ্বালানিসহ একটি জাহাজ আজ সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
আজ রাতে আরো একটি জাহাজ আসবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেসবুকে একটি জাহাজের ভিডিও প্রকাশ করা হয়। এর ক্যাপশনে বলা হয়েছে, আজ সকালে জ্বালানিসহ একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ রাতে আরো একটি জাহাজ আসবে ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


