দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান।
জ্বালানিমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, বর্তমানে দেশে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল।

এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এ ছাড়া ১০ হাজার ৫০০ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে। দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে তেল সংগ্রহ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের ফলস্বরূপ গত এক মাসেই অবৈধভাবে মজুত করা ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্ভাবনার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, তেলের দাম সমন্বয়ের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে কেবিনেট বৈঠকে আলোচনার মাধ্যমেই তেলের দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


