বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তকে জ্বালানি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার।
এর আগে সরকার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা পুনর্নির্ধারণ করে।
সরকার আরও জানিয়েছে, এই নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


