মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের বৈঠকে তিস্তা প্রকল্প, বিনিয়োগ ও ঋণ সুবিধা নিয়ে কথা হয়েছে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানা যায়।
চীনা রাষ্ট্রদূত জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়টি জানতে চেয়েছে বেইজিং।
চীনা রাষ্ট্রদূত আরও জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি এবং দ্রুত কাজ শুরুর আশা রয়েছে। এছাড়া নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অর্থমন্ত্রী জানান, নতুন সরকার গঠনের প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


