জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও এর অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ বিষয়ে সরকার কঠোর নজরদারি চালাবে।

আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের তদারকি অব্যাহত থাকবে। কেউ যদি বাজারে অস্থিরতা সৃষ্টি বা কারসাজির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, তা সাময়িক। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
মন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তা না হলে সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে, যা বাজারে প্রভাব ফেলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


