জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও ভোক্তাদের ভোগান্তি কমেনি। রোববার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ যানবাহনের লাইন।

ভোগান্তি

Advertisement

উত্তরা, বাড্ডা, কমলাপুর, মুগদা, আসাদ গেট ও পরীবাগসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। অনেক স্থানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে রাত থেকে অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সীমার বেশি জ্বালানি না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।

এদিকে সরকার সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে দাম বৃদ্ধি সত্ত্বেও সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে বলে মনে করছেন সাধারণ ভোক্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.