বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং সাধারণ মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রার সংকটকে আরও তীব্র করবে।
তিনি আরও উল্লেখ করেন, জনজীবনে যখন নাভিশ্বাস ওঠার মতো অবস্থা, ঠিক তখনই দর সমন্বয়ের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে, সেখানে দেশের বাজারে দাম বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়। এর ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে এবং সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


