ভালোবাসা দিবসে কেউ ফুল দেন, কেউ চকলেট। কেউবা একটি ছোট্ট আংটি। কিন্তু কারাগারে থেকেও প্রেমের প্রকাশে যেন সব সীমা ছাড়ালেন সুকেশ চন্দ্রশেখর। এ বছর বিশ্ব ভালোবাসা দিবসে তিনি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ-কে উপহার দিলেন একটি বিলাসবহুল হেলিকপ্টার।

আর্থিক প্রতারণার মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী সুকেশ। তবুও জ্যাকুলিনের প্রতি তার ভালোবাসায় নাকি ভাটা পড়েনি। কারাগার থেকে পাঠানো এক আবেগঘন চিঠিতে তিনি অভিনেত্রীকে সম্বোধন করেছেন ‘বেবি বম্মা’ নামে। চিঠিতে নিজের একাকিত্বের কথা জানিয়ে লিখেছেন, জ্যাকুলিনকে না দেখে তার অবস্থা যেন মরুভূমিতে পথ হারানো মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের হেলিকপ্টারের গায়ে খোদাই করা রয়েছে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর।

সুকেশের দাবি, মুম্বাইয়ের তীব্র যানজট এড়িয়ে যাতে জ্যাকুলিন সহজে যাতায়াত করতে পারেন, সে কারণেই বিশেষ অন্দরসজ্জায় তৈরি এই হেলিকপ্টারটি কিনেছেন তিনি। চিঠিতে আরও উল্লেখ করেছেন এই উপহার তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অবৈধ টাকার ব্যবহার হয়নি।
আইনি জটিলতার কারণে জ্যাকুলিনকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তার জন্যও চিঠিতে ক্ষমা চেয়েছেন সুকেশ। লিখেছেন, দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না। এমনকি চিঠিতে তিনি দাবি করেন, জ্যাকুলিনের মনের ওপর অন্য কোনও পুরুষের অধিকার নেই। এটাই প্রথম নয়। গত বছরের ভালোবাসা দিবসেও সুকেশ জ্যাকুলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই জেটের নম্বর রাখা হয়েছিল অভিনেত্রীর জন্মতারিখ অনুযায়ী, গায়েও ছিল তার নামের আদ্যক্ষর। সেবারও জেল থেকেই পাঠিয়েছিলেন দীর্ঘ প্রেমপত্র।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপির জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। অন্যদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করে আসছেন। তবুও জেল থেকে নিয়মিত বিরতিতে চিঠি ও দামি উপহার পাঠিয়ে আলোচনায় থাকছেন সুকেশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


