জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীতে জামায়াতে ইসলামী সদর ও পৌর শাখার আয়োজনে কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলার পৌর কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ।

jamaat

Advertisement

রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাও. সাঈয়েদ আহম্মদ খানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ফরিদপুর অঞ্চলের সহকারী মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আমীর অ্যাড. মো. নূরুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চরের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কারের জন্য সরকারকে আমরা একটি যৌক্তিক সময় দিবো। যাতে একটি টেকসই সংস্কার হয়। সেটা যেমন তাড়াহুড়া করা যাবে না আবার অতি বিলম্ব করা যাবে না। ইতিমধ্যে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা আশাবাদী সরকার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান কাটা-ছেড়া করে মৌলিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই সংবিধানকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের উপযোগী ও জাতির প্রত্যাশার আলোকে এই সংবিধান সংস্কার হওয়া প্রয়োজন। সরকার চাইলে সংবিধান সংস্কারে আমরা সহযোগিতা করবো।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌর শাখার আমীর ডা. মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মো. সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মওলানা মো. বদর উদ্দিন, জেলার কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মো. হারুন অর রশীদ, ইসলামী ছাত্রশিবির জেলার সভাপতি মো. রবিউল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.