জামালপুরের ইসলামপুর উপজেলা-এর বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের পাশে ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় সিরাপ, নাপা ট্যাবলেট, ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের ওষুধ ভাসতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।

সরকারি

Advertisement

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেন না এবং অনেক সময় ক্লিনিক বন্ধ থাকে। ফলে রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। তাদের অভিযোগ, বরাদ্দকৃত ওষুধ সংরক্ষণ করে পরে মেয়াদ শেষ হলে সেগুলো ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নারী বলেন, গরিব মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনের সময় ওষুধ না পেলেও পরে সেগুলো নষ্ট অবস্থায় ডোবায় পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার জানান, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং ওষুধগুলোর বিষয়ে বিস্তারিতভাবে জানেন না। তার ধারণা, ওষুধগুলো হয়তো মেয়াদোত্তীর্ণ হতে পারে।

এ বিষয়ে ডা. এ. এ. এম আবু তাহের বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে ঘটনা সত্য হলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.