চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের সেবার জন্য রাজনীতি করি। আমাদের লক্ষ্য এমপি বা মন্ত্রী হওয়া নয়; দেশ, ইসলাম ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

মিথ্যাবাদী

Advertisement

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার শীর্ষে হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং এর প্রভাবে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’।

জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। জামায়াতের মতো বড় মিথ্যাবাদী কোনো রাজনৈতিক দল এই দুনিয়ায় নেই। ক্ষমতায় এলে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকার কারণে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

চরমোনাই পীর আরও জানান, জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন একা হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে দলটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী। সাধারণ মানুষ ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনের প্রার্থী বিজয়ী হবে।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন—ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাকুর, ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.