ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে জামায়াতের প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার তিন বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করার কারণে তাদের দলীয় সব পদ ও পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানান, সংশ্লিষ্ট চিঠি ইতিমধ্যেই বহিষ্কৃতদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার দাবি করেন, তিনি এখনও চিঠি হাতে পাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


