ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল তিনটার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের সময় সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়। অনেককে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রে অনিয়ম, জালভোট ও কারচুপির ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে তফসিল ঘোষণার পর স্থগিত রাখা হয়েছিল। সে সময় জামায়াতের প্রার্থী ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


