Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জামিনে বেরিয়ে যা বললেন ইভ্যালির শামীমা
জাতীয়

জামিনে বেরিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

By Shamim RezaApril 9, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রতারণার ৩৩টি মামলায় প্রায় আট মাস কারাবন্দি থাকার পর জামিনে বেরিয়ে এসে নতুন করে ইভ্যালিকে ‘ঘুরে দাঁড়াতে’ গ্রাহকদের কাছে আরও কিছুদিন সময় চাইলেন আলোচিত ই কমার্স প্ল্যাটফর্মটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।

ইভ্যালির শামীমা

Advertisement

গত বুধবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তির পর ইভ্যালিফ্যানস ক্লাব ব্যানারে একটি গ্রুপের আমন্ত্রণে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন শামীমা; জেলে যাওয়ার আগে তাকে কখনও এধরনের সরাসরি আলাপে দেখা যায়নি।

গ্রাহকের সঙ্গে প্রতারণার যে ৩৩টি মামলা শামীমার বিরুদ্ধে রয়েছে সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রে বাদীর সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পেয়েছেন বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান।

আলোচনার ইউটিউব ভিডিও ইভ্যালিফ্যানস ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার মধ্যরাতে প্রকাশ করা হয়।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার হওয়ার পর তাদের সমর্থনে ইভ্যালিফ্যানস ডটক্লাব নামে এ ওয়েবসাইট তৈরি করা হয়।

দ্রুত রাসেলকে মুক্ত করার চেষ্টার কথা জানিয়ে শামীমা বলেন, “আবার নতুন করে ইভ্যালিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে। আবারও সবকিছু নতুন করে শুরু করব। হয়তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। তার মানে এই নয় যে, আমরা হেরে গিয়েছি। আমাদের আবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা আছে।

“বর্তমানে ইভ্যালির পরিস্থিতি বর্ণনা করার অধিকারটুকু আমার নেই। হাইকোর্ট থেকে একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। এই বোর্ডের সাথেও আমরা বসব। তাদের সাথেও আমরা কথা বলব ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। তখন হয়তো আমরা বুঝতে পারব যে, পণ্য নিয়ে, কিংবা গেটওয়ে নিয়ে কী করতে যাচ্ছি। কিংবা কারও মামলা নিয়ে হোক।”
বন্ধ হয়ে যাওয়ার আগে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পণ্য না দিয়ে বিভিন্ন অজুহাতে দেরি করার কারণেই সমালোচিত হতে শুরু করেছিল ইভ্যালি।

এক মাসের মধ্যে পণ্য দেওয়ার কথা থাকলেও অনেক গ্রাহক, সরবরাহকারী (সাপ্লাইয়ার), মার্চেন্ট পণ্য বা অর্থ বুঝে পেতে অপেক্ষা করছিলেন বছরের পর বছর। অপেক্ষাকৃত পুরোনো গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে ৫০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রির মাধ্যমে নতুন গ্রাহককে আকৃষ্ট করার কৌশল ছিল ইভ্যালির।

ব্যাপক সমালোচনার মুখে ২০২১ সালের সেপ্টেম্বরে গ্রাহকের করা প্রতারণা মামলায় রাসেল-শামীমা গ্রেপ্তার হন। অনিরীক্ষিত হিসাবে তখন ইভ্যালির কাছে প্রতারিত গ্রাহকের পাওনা প্রায় ৫০০ কোটি টাকা। এর বাইরে মার্চেন্ট ও সাপ্লাইয়ারদের পাওনা মিলিয়ে প্রায় এক হাজার কোটি টাকার দায়ে পড়ে যায় কোম্পানিটি।

যুবককে ভালবেসে বিয়ে করলেন রাণু মন্ডল

এমন পরিস্থিতিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় হাইকোর্ট। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজকে করা হয় পর্ষদের সদস্য। রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনকে ওই পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

এসব প্রসঙ্গ উল্লেখ না করে শামীমা বলেন, “আপনারা জানেন ইভ্যালি বিষয় এখন আর নরমাল পর্যায়ে নেই। এটা নিয়ে হাই কোর্ট থেকে কিছু নির্দেশনা আছে, মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা আছে। সেই সব নির্দেশনা অনুযায়ী কাজ করব। সেই নির্দেশনা অনুযায়ী ভবিষ্যত পরিকল্পনা করব।“
ওই ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, “যেহেতু জেল থেকে বের হয়েছি, কিভাবে সবকিছু আবার নতুনভাবে শুরু করা যায় সেটার চেষ্টা করব। যেন কেউ কোনোভাবে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন। আপনারা যারা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

“আরও কিছুটা সময় আমাদের সাথে থাকবেন। আরও কিছুটা সময় আমাদের দেবেন, যেন আমরা সবকিছু গুছিয়ে তুলতে পারি। হাই কোর্টের যেহেতু কিছু নির্দেশনা আছে, এখনই আমি সবকিছু নিয়ে হয়তো কথা বলতে পারব না। তারপরেও হাই কোর্টের নির্দেশনা মেনে কীভাবে কতটুকু কী করা হয় তা নিয়ে ভবিষ্যতে আমরা কথা বলব।“ ভার্চুয়াল ওই আলোচনায় আগামীতে সংবাদ সম্মেলনে আসার কথাও বলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa