মানিকগঞ্জের শিবালয় থানায় যমুনা নদীতে জেলের জালে ২৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাবনার ঢালারচরের জেলে স্বাধীন ও তার সঙ্গীরা মাছটি ধরেন।

জানা গেছে, এদিন ভোর সাড়ে ৪টায় আরিচা ঘাট এলাকায় যমুনা নদীতে নৌকা নিয়ে জাল ফেলেন পাবনার ঢালারচরের জেলে স্বাধীন হালদার ও তার সঙ্গীরা। এ সময় তার জালে ধরা পড়ে বিশাল অকারের একটি বোয়াল মাছ।
পরে মাছটি বিক্রি করতে সকাল ১১টার দিকে বোয়ালটি নেওয়া হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়। সেখানে ১২ কেজি ওজন মেপে ২৮ হাজার ৮০০ টাকায় বোয়ালটি বিক্রি করেন জেলে স্বাধীন। বেশি দামে বিক্রির আশায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
তিনি বলেন, ‘পদ্মা নদীর এমন বড় বোয়াল মাছের প্রচুর চাহিদা রয়েছে।
তাই জেলে স্বাধীন হালদারের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে তাজা বোয়ালটি আমি কিনেছি। পরে অনলাইনে যোগাযোগ করে ঢাকার গুলশান এলাকার এক ব্যক্তির কাছে কেজিপ্রতি ৫০ টাকা লাভে বোয়ালটি আমি ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।’
এদিকে যমুনায় ধরা ওই এক বোয়ালে সংশ্লিষ্ট জেলে স্বাধীন হালদার ও তার সঙ্গীদের মুখে হাসি ফুটেছে। কালের কণ্ঠকে তিনি (জেলে স্বাধীন) বলেন, ‘নদীতে এখন বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ছে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনেক দিন পর ১২ কেজির বোয়ালটি আমার জালে ধরা পড়েছে। দৌলতদিয়া ঘাটে নিয়ে মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


