Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সন্তান হেফাজত আইনে যুগান্তকারী পরিবর্তন আনলো জাপান
আন্তর্জাতিক

সন্তান হেফাজত আইনে যুগান্তকারী পরিবর্তন আনলো জাপান

By Tarek HasanMay 19, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মা-বাবার বিচ্ছেদের পর সন্তানের হেফাজত সংক্রান্ত আইনে সংশোধন এনেছে জাপান। শুক্রবার (১৭ মে) দেশটির জাতীয় আইনসভা ডায়েটে যুগান্তকারী এই সংশোধন পাস হয়। সংশোধিত আইনটি জারি হওয়ার দুই বছরের মধ্যে কার্যকর হবে। তবে যারা এরই মধ্যে বিবাহবিচ্ছেদ করেছেন, তাদের ক্ষেত্রে আগের আইনটিই কার্যকর হবে।

japan

৭৭ বছরে মা-বাবার কর্তৃত্ব সম্পর্কিত আইনে এবারই প্রথম পরিবর্তন আনলো জাপান। এতদিন দেশটিতে বিচ্ছেদের পর সন্তানেরা সাধারণত মায়ের হেফাজতেই বেড়ে উঠতো।

সংশোধিত আইন অনুযায়ী, অভিভাবকরা প্রথমে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানের একক বা যৌথ হেফাজতের কোনো একটা বেছে নেবেন। যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে একটি পারিবারিক আদালত সন্তানের হেফাজতে হস্তক্ষেপ করবেন ও আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর যদি মা-বাবার কারও বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকে, তাহলে সন্তান নিরপরাধ অভিভাবকের হেফাজতে থাকবে।

আবার নতুন আইন অনুযায়ী, শিক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকদের অবশ্যই ঐকমত্যে পৌঁছাতে হবে, কিন্তু জরুরি পরিস্থিতিতে যদি তারা সময়মতো একমত হতে না পারেন, তাহলে অভিভাবকদের মধ্যে একজন সিদ্ধান্ত নিতে পারবেন। আর দৈনন্দিন বিষয় যেমন- সন্তান কী খাবে বা তাকে টিকা দিতে হবে কি না, তা নিয়ে মা-বাবার মধ্যে ঐকমত্যের প্রয়োজন হবে না।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে জাপানে বিবাহবিচ্ছেদ বেড়ে যাওয়া ও সন্তান লালন-পালনে উভয় পরিবারের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া জাপানে এতদিন যে আইন প্রচলিত ছিল, তা বিদেশি নাগরিকদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছিল। বিশেষ করে, যেসব বিদেশি নাগরিক জাপানে বিয়ে করে সন্তানের মা-বাবা হয়েছিলেন তারা সন্তান লালন-পালনের ক্ষেত্রে চরমভাবে বাধার মুখোমুখি হয়ে আসছিলেন।

এবার কানাডার নিষেধাজ্ঞায় চার ইসরায়েলি দখলদার

জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, শুধু ২০২২ সালেই দেশটির ১ লাখ ৬০ হাজার শিশু তাদের মা-বাবার বিবাহবিচ্ছেদ দেখেছে। এই সংখ্যাটি ১৯৫০ সালের চেয়ে দ্বিগুণ। তাছাড়া গত কয়েক বছরে দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেও নতুন এই আইন সহায়তা করবে বলে বিশ্বাস জাপানি আইনপ্রণেতাদের।

সূত্র: কিয়োডো নিউজ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইনে আনলো আন্তর্জাতিক জাতীয় আইনসভা জাপান পরিবর্তন যুগান্তকারী সন্তান হেফাজত
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

February 2, 2026
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

February 2, 2026
Latest News
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.