Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ
জাতীয়

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

By Mynul Islam Nadimজুন 19, 20262 Mins Read

জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নওগাঁর পোরশা উপজেলার একটি রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা নিরাপদ ও উন্নতমানের আম উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে বড় পরিসরে আম আমদানির আগ্রহ দেখান।

পরিদর্শন

Advertisement

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বন্ধুপাড়া এলাকার ‘ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্ম’ নামের বাগানটি তারা ঘুরে দেখেন। প্রতিনিধি দলের সদস্য কাওয়ামতু বলেন, জাপানে আমের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে জাপানি দূতাবাসের আমন্ত্রণে তারা রাজশাহী ও নওগাঁ অঞ্চলের রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনে এসেছেন। বর্তমানে আম রপ্তানির বিভিন্ন দিক যাচাই–বাছাই চলছে। সবকিছু অনুকূলে থাকলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম আমদানির পরিকল্পনা রয়েছে জাপানের।

তিনি আরও জানান, নওগাঁর আম অত্যন্ত সুস্বাদু ও মানসম্মত বলে তারা জেনেছেন। তাই এসব আম রপ্তানির সম্ভাবনা যাচাই করতেই এই পরিদর্শন। জাপানি প্রতিনিধি দল বাংলাদেশে উৎপাদিত তাজা আম তাদের দেশের বাজারে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

দলের অন্য সদস্যরা হলেন জাপানি ব্যবসায়ী সাকাকিবারা, ইশিমটু ও শিগিমরি। তাদের সঙ্গে বাংলাদেশি আম রপ্তানিকারক আবু সাঈদও ছিলেন। এর আগে তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাগান ও প্রসেসিং কেন্দ্রও পরিদর্শন করেন।

প্রতিনিধি দল জানায়, তারা শুধু বাগান নয়, আমের গ্রেডিং, সর্টিং ও শোধনকেন্দ্রও পর্যবেক্ষণ করছেন। পরিদর্শন শেষে বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন, যা স্থানীয় চাষি ও উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্মের মালিক রায়হান সিদ্দিক জানান, উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণ করে উৎপাদিত আম দেখে জাপানি প্রতিনিধিরা সন্তুষ্ট হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জাপানের বাজারে রপ্তানি শুরু হলে স্থানীয় কৃষকেরা বড় ধরনের লাভবান হবেন।

স্থানীয় আমচাষি সালাউদ্দিন বলেন, জাপানি ব্যবসায়ীদের আগ্রহ বাংলাদেশের কৃষকদের জন্য ইতিবাচক সংকেত। সরাসরি রপ্তানির সুযোগ তৈরি হলে ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা জানান, নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। জাপানি প্রতিনিধি দল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পরিদর্শন
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

জুন 19, 2026
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

জুন 19, 2026
Latest News
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa