পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীকে এই অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
পোস্টে তিনি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও অবদানের প্রতিফলন।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ড. খলিলুর রহমান তার নতুন দায়িত্বে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক পর্যায়ে সংলাপ, সহযোগিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



