জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের কক্ষে ফলাফল ঘোষণার পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

অভিনন্দন বার্তায় তিনি লেখেন, “আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি ৯১ ভোট পান।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



