জুমবাংলা ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। শনিবার রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত চলে।

জাতীয় প্রেস ক্লাব নির্বাচন

Advertisement

ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন সর্বোচ্চ ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত সর্বোচ্চ ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেজোয়ানুল হক রাজা। যুগ্ম সম্পাদকের দুটি পদে জয়ী হয়েছেন আইয়ুব ভুঁইয়া এবং মো. আশরাফ আলী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাব ২০২২-২৩ ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, ফরিদ হোসেন (৪৯৫ ভোট), কাজী রওনক হোসেন (৪২২ ভোট), শাহনাজ সিদ্দীকি সোমা (৩৯০ ভোট), কল্যাণ সাহা (৩৮২ ভোট), শাহনাজ বেগম পলি (৩৬০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭ ভোট), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০ ভোট), বখতিয়ার রানা (৩৩০ ভোট), জুলহাস আলম (৩০০ ভোট), সীমান্ত খোকন (২৮৯ ভোট)।

এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত ৯৮২ জন ভোট দিয়েছেন। প্রেস ক্লাবের বর্তমান ভোটার ১০০২ জন।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা করেন আট সদস্যবিশিষ্ট কমিশন। কমিশনের সদস্যরা হলেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

সান্তোসের সাজঘরে কী আছে পেলের আলমারিতে!

জাতীয় প্রেস ক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দু’টি প্যানেল ছিল। ফরিদা-ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন এ নির্বাচনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.