জুমবাংলা ডেস্ক : যশোরে বাসচাপায় একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সদর উপজেলার লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনের আহাজারি

Advertisement

নিহতরা হলেন- ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের বাসিন্দা হেলালের জমজ ছেলে হোসেন (২) ও হাসান (২), তার মেয়ে খাদিজা (৭), ও হেলালের মা মাহিমা (৬০)। অপর নিহত হলেন- একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুইজনের নাম জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলায় একটি ইজিবাইক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের চালক ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে ইজিবাইকের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও চার জন মারা যায়। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।

এমএক্স প্লেয়ারের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, কারও সামনে দেখবেন না

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.