সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সংবাদ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। সফরসূচিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রী

Advertisement

যশোর জেলা বিএনপির সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরের ঈদগাহ ময়দানে বড় ধরনের জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সফরে তিনি দীর্ঘদিন ধরে প্রত্যাশিত যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনও করবেন।

সংবাদ শাখা জানায়, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক সমাবেশে অংশ নেবেন। এরপর যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম নিয়ে বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর।

উল্লেখ্য, যশোর মেডিকেল কলেজ ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও প্রায় ১৫ বছরেও হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রায় পাঁচ কিলোমিটার দূরের যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.