Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঝরনা ছেড়ে গোসল নয়, বালতি-মগ কিনুন : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

ঝরনা ছেড়ে গোসল নয়, বালতি-মগ কিনুন : প্রধানমন্ত্রী

By Shamim RezaAugust 31, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিদ্যুৎ, পানি ও জ্বালানির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে দেশের সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩১ আগস্ট) শোকাবহ আগস্ট উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
Advertisement

সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘বিদ্যুৎ যেন সীমিত আকারে ব্যবহার, যেটুকু লাগবে সেটুকু, না হলে সুইচড অফ করে দিতে হবে। পানি ব্যবহার, সেখানেও মিতব্যয়ী হতে হবে। ওই কল ছেড়ে রেখে, ঝরনা ছেড়ে রেখে গোসল করা চলবে না। সবাইকে বালতি কিনে মগে করে পানি ব্যবহার করতে হবে। এক ফোঁটা পানি যেন অপচয় না হয়। পানির জন্য হাহাকার, উন্নত দেশগুলোতে হাহাকার।’

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘অহেতুক ঘোরাঘুরি করার দরকার নেই। পায়ে হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে।’ ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন উন্নত দেশ অর্থনৈতিক মন্দায় হিমশিম খাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। ওদের অবস্থায় যেন আমাদের পড়তে না হয়।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে আরও ভয়াবহ অবস্থা হবে, পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদের উৎপাদন করতে হবে। ছাত্রলীগ ধান কাটায় যেমন সাহায্য করেছে, ধান রোপণেও সাহায্য করবে।’

যুগের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘এখন প্রযুক্তির যুগ, তথ্যপ্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। এরই সঙ্গে তাল মিলিয়ে শিক্ষায়-দীক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেভাবে নিজেদের তৈরি করতে হবে। কারণ দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। দেশে চালাতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে। ইতিহাস জানা প্রয়োজন আছে। দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংগঠন করার জন্য। এটা কত বড় একটা ত্যাগ স্বীকার, সেটা তোমাদের মনে রাখতে হবে। তার কারণ আমরা দেখি দল ছেড়ে আসে মন্ত্রিত্ব পাওয়ার জন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়েছিলেন সংগঠনটাকে শক্তিশালী করার জন্য।’

দাঁতের হলদেটে ভাব দূর করার সহজ উপায়

ছাত্রলীগকে ত্যাগের আদর্শ ধারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘চাওয়া-পাওয়ার ঊর্ধে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়, কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো অর্থ-সম্পদের পেছনে ‍ছুটলে, ওই অর্থ সম্পদে ভেসে যেতে হয়; নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না, দেশকেও কিছু দেয়া যায় না, মানুষকেও দেয়া যায় না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa