পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম।
কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



