জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের।

নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে না পারায় সুযোগ পেয়েছিলেন শেখ মেহেদি। তবে মিরাজ সুস্থ হয়ে দলে ফেরায় এবার আবারও স্কোয়াডের বাইরে চলে গেলেন তিনি।
ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারলেও ওপেনার সাইফ হাসান দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
দলের পেস আক্রমণে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রাখা হয়েছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে সুযোগ পেয়েছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
সিরিজ সূচি (বাংলাদেশ সময়):
* একমাত্র টেস্ট: ২৮ জুন–২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব (দুপুর ১:৩০)
* প্রথম ওয়ানডে: ৬ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব (দুপুর ১:৩০)
* দ্বিতীয় ওয়ানডে: ৯ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব (দুপুর ১:৩০)
* তৃতীয় ওয়ানডে: ১১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব (দুপুর ১:৩০)
* প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও (বিকেল ৪:৩০)
* দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও (বিকেল ৪:৩০)
* তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও (বিকেল ৪:৩০)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



