ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোটপ্রদান করেছেন। তাদের থেকে ব্যতিক্রম ছিলেন না শোবিজ তারকারা।

ভোটগ্রহণের দিন সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় ভোট দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এ সময় সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে ভোট দেয়ার অনুভূতি ব্যক্ত করেন তিনি।
এ অভিনেত্রী বলেন, খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম। এবার নিশ্চিন্ত মনে এই চিহ্ন নিয়ে যাচ্ছি। এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। এবার আল্লাহর কাছে লাখো শুকরিয়া, যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্য তারা কাজ করবেন, এই আশা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকা সকাল থেকে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটপ্রদান করেছেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


