Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘সন্ধ্যার পর ভোট গণনার সময়ে জিন-ভূত চলাফেরা করে’
জাতীয়

‘সন্ধ্যার পর ভোট গণনার সময়ে জিন-ভূত চলাফেরা করে’

By Saiful IslamJune 13, 20222 Mins Read

মেহেদী হাসান হাসিব : সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা করা হয়। ঠিক এই সময়েই বাংলাদেশের সকল ভূত-জিন চলাফেরা করে বলে মন্তব্য করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। রোববার (১২ জুন) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ

Advertisement

সাবেক এই সিইসি বলেন, ‘মানুষকে বিশ্বাস করতে পারেন তাহলে সুন্দর জিনিস বেড়িয়ে আসবে। আর যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। তবে একটা খারাপ দিক হচ্ছে সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা করা হয়। ঠিক এই সময়েই বাংলাদেশের সকল ভূত-জিন চলাফেরা করে। তখনই বাতি নিভানো ও গোলমাল শুরু হয়। দিনে দিনে ভোট করতে হবে এবং স্থানীয় জনগণদের বিশ্বাস করে দায়িত্ব দিতে হবে। কারণ স্থানীয়রাই জানে কারা গোলমাল করে।’

তিনি আরও বলেন, ‘ইউ মাস্ট এ্যাক্ট এজ এ টিচার, ফর টিচিং দ্যা পলিটিক্স টু দ্যা পলিটিশিয়ানস টু মেক দেম পলিটিশিয়ানস। তাদের যদি পলিটিশিয়ান করতে না পারেন, আপনাদের হায় আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না।’

সাবেক সিইসি ড. এটিএম শামসুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এনআইডির কোনো বিকল্প নাই। কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। সামনে নির্বাচনে কী করবো-ফান্ডমেন্টাল কিছু করতে যায়েন না। আইন-টাইন পরিবর্তন ইত্যাদি করে কিছুই করতে পারবেন না। আইন কানুন যা আছে, তা দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব। সেই দিয়েই আমরা তো সুষ্ঠু নির্বাচন করেছি।

তিনি বলেন, এবারে নির্বাচনে সব দল না আসলে গ্রহণযোগ্য হবে না। কিভাবে আনবেন, সেটার উপরে নির্ভর করবে। আমার সময় অনেক সময় লেগেছে বিএনপির আত্মবিশ্বাস আনতে। বর্তমানে উনারা যা বলছেন, কারেন্ট পরিস্থিতিতে তারা নির্বাচনে যেতে রাজি নন। রাজনৈতিক দল যে দেশে গণতন্ত্র আছে ও নির্বাচন আছে, বেশিদিন নির্বাচনের বাইরে থাকতে পারে না। আমরা যদি পরিবেশ সৃষ্টি করতে পারি অবশ্যই আসবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কার্যকলাপ আপানাদের যা দেখেছি, তা নিয়ে প্রশ্ন তুলছে না কেউ। এটা যদি বজায় রাখতে পারেন, যেসব কর্মকর্তা আছে তাদের নিয়ে ভাল নির্বাচন করতে পারবেন। আমরা চাই একটা সুন্দর নির্বাচন হোক।

বর্তমান ইসি গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে। গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ করে ইসি।

২৫ জুন ৬ মিনিটে পদ্মা পাড়ি দেবেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

July 7, 2026
BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

July 7, 2026
মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

July 7, 2026

Latest News

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

নুরুল হক নুর

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Nahid

সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ

ডা. জুবাইদা রহমান

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa