Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি জিতলেন না ২৫ দলের কোনো প্রার্থীই
রাজনীতি

জিতলেন না ২৫ দলের কোনো প্রার্থীই

By Shamim RezaJanuary 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) দেয়া ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। তার মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র তিনটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৫টি দলের কোনো প্রার্থী জয়ের দেখা পাননি।

নির্বাচন ভবন

Advertisement

জয়ী দলগুলো হলো– আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি।

নির্বাচন কমিশনের হিসাব মতে, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া ২৮টি দলের মধ্যে আওয়ামী লীগ ২৬৬টি আসনে, জাতীয় পার্টি ২৬৫টি আসনে, তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১২২টি আসনে, বাংলাদেশ কংগ্রেস ৯৬টি আসনে, সুপ্রিম পার্টি ৭৯টি আসনে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৬৬টি আসনে, সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩টি আসনে, সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩টি আসনে প্রার্থী দেন।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ৫৬টি আসনে, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৪৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৪২টি আসনে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি আসনে, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮টি আসনে প্রার্থী দেন।

এরপর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭টি আসনে, কৃষক শ্রমিক জনতা লীগ ৩০টি আসনে, ওয়ার্কার্স পার্টি ২৬টি আসনে, গণফ্রন্ট ২১টি আসনে, জাকের পার্টি ২১টি আসনে, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬টি আসনে, জাতীয় পার্টি-জেপি ১৩টি আসনে, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১টি আসনে, বিকল্প ধারা বাংলাদেশ ১০টি আসনে, গণতন্ত্রী পার্টি ১০টি আসনে, গণফোরাম ৯টি আসনে, বাংলাদেশ জাতীয় পার্টি ৫টি আসনে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৫টি আসনে, বাংলাদেশ মুসলিম লীগ ৪টি আসনে, সাম্যবাদী দল ৪টি আসনেও প্রার্থী দেন।

এ নির্বাচনে স্বতন্ত্র ৪৩৬ জনসহ নির্বাচনে ১৯৭১ জন প্রার্থী অংশ নেয়।

রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ের দেখা পেয়েছেন ২২৪ জন, জাতীয় পার্টি লাঙ্গলের ১১ জন, কল্যাণ পার্টির একজন ও স্বতন্ত্র ৬২ জন। সেই হিসাবে ২৯৮টি আসনের ফলাফলে ২৫টি দলের দলীয় প্রতীকের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়। এ ছাড়া একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এবার একনজরে দেখে নেয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নারীর সঙ্গে অভিনেত্রী শ্রীময়ীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

ভোটগ্রহণ: সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

আসন: ভোট হয় ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটার: মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

কেন্দ্র ও ভোটকক্ষ: ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ভোটের পদ্ধতি: সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa