Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অর্থ মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরির সুযোগ
টপ নিউজ

অর্থ মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

By Saiful IslamMarch 30, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একাধিক শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিভাগে চার ক্যাটাগরির পদে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন:

১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৪ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে সরকারি বা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা-
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৮ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে করতে হবে-

প্রার্থীদের এ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১–এ কল অথবা alljobs.query@teletalk.com.bd বা ds.admin@fid.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ই–মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি-
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আজ থেকে আগামী ২০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত করা যাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ক্যারিয়ার অর্থ একাধিক চাকরির পদে ভাবনা মন্ত্রণালয়ে’ সুযোগ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিএনপি

একদিনেই বিএনপির ২৬ নেতা শুনলো দুঃসংবাদ

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Ultra Camera Gets Notable Refinement Ahead Of Launch

February 3, 2026
Latest News
বিএনপি

একদিনেই বিএনপির ২৬ নেতা শুনলো দুঃসংবাদ

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Ultra Camera Gets Notable Refinement Ahead Of Launch

স্কটল্যান্ড

রাজনৈতিক ইস্যুতে বিশ্বকাপ মিস বাংলাদেশ, আন্ডারডগ হয়ে ফিরছে স্কটল্যান্ড

Fakhrul

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন : মির্জা ফখরুল

নির্বাচনী প্রচারণায় আজ উত্তরাঞ্চল যাচ্ছেন জামায়াত আমির

Police

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

জামায়াত জোট ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন

সৌদি আরব

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

আবহাওয়া অফিসের বার্তা

ঢাকায় শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.