যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে ১১ জন আবাসিক শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিট পর তাদের উদ্ধার করা হয়।

লিফট

Advertisement

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম হাসান এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, কয়েকজন শিক্ষার্থী লিফট ব্যবহার করে নিচে নামার সময় হঠাৎ সেটি মাঝপথে বিকল হয়ে যায়। তখন লিফটের ভেতরে মোট ১১ জন শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় বদ্ধ অবস্থায় আটকে থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তীব্র গরম ও শ্বাসকষ্টে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে শিক্ষার্থীরা লিফট অপারেটরকে ফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে শিক্ষার্থীদের বের করতে প্রায় ২০ মিনিট সময় লাগে।

ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম হাসান বলেন, মাগরিবের নামাজে যাওয়ার সময় তারা লিফটে ওঠেন এবং হঠাৎ আটকে পড়েন। তাৎক্ষণিকভাবে জানানো হলেও উদ্ধার কাজে দেরি হয়। তিনি অভিযোগ করে বলেন, ভেতরে গরম, আতঙ্ক ও শ্বাসকষ্টে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু কার্যকর কোনো সমাধান হয়নি বলে তিনি দাবি করেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট আব্দুর রউফ সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে লিফট অপারেটরদের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, সাময়িক সমস্যা বিবেচনায় আপাতত লিফট তিন তলা পর্যন্ত সীমিতভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অপারেটরদের সবসময় হলে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে প্রকৌশলী সাফাওয়াত হোসেন বলেন, লিফট ব্যবহারের ক্ষেত্রে এমন সাময়িক ত্রুটি সাধারণ ঘটনা এবং এটিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.