ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরাইল তার ইতিহাসের “সবচেয়ে ভারী হামলা” সহ্য করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে। এই খবর জানিয়েছে শাফাক নিউজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস তার অল-ইন পডকাস্টে এ মন্তব্য করেছেন। তিনি জানান, বর্তমান সংঘাত ইসরাইলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
স্যাকস আরও সতর্ক করেছেন যে, দীর্ঘ সময় ধরে চলা হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে।
তিনি ২০২৫ সালের জুনে ঘটে যাওয়া ১২ দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করেছেন। তার মতে, তখন ইরান বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও এবার তুলনামূলক কম সময়ে সংঘাত হলেও মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি।
স্যাকস দ্রুত সংঘাত শেষ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, “এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার সঠিক সময়।” পাশাপাশি যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোও জরুরি বলে মনে করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


