জুমবাংলা ডেস্ক : যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে ফের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Fakhrul

Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিসৌধে ফুল দেওয়ার পর গণমাধ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, কী কী সংস্কার করতে চান, তা সুস্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন। তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন। যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যায়। আমরা আশা করবো, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে।’

গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদানকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না।’

তিনি বলেন, ‘যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য; গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।’

ভারত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি ও আচরণ, সেটা কোন পরিপ্রেক্ষিতে এবং কীভাবে করছে, তারাই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সবসময় এই দেশগুলোর ওপর একটা প্রভুত্ব করেছে। যেটা ভারতের জন্য শুভ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও শুভ নয়।’

গাড়ির নাম্বার প্লেট ও কোন বর্ণ দ্বারা কী বুঝায়, জেনে নিন

এ সময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.