খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে সফর করবেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কাজ নিয়েও বিস্তর আলোচনা করা হয়।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, আসন্ন বর্ষা ও বন্যা পরিস্থিতিতে কী ধরনের আগাম প্রস্তুতি নেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীভাঙন এলাকায় দ্রুত কীভাবে কার্যকর কাজ করা যায়, সেটিও আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে পূর্ণ সমাধান একসঙ্গে করা সম্ভব না হলেও এ বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


