Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ জলের ওপর সবুজের হাতছানি
বিভাগীয় সংবাদ সিলেট

জলের ওপর সবুজের হাতছানি

By Shamim Rezaআগস্ট 5, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওর। এই হাওরের পশ্চিম প্রান্তে ফতেহপুর ইউপির এক নিভৃত পল্লী ‘জলের গ্রাম নামে পরিচিত অন্তেহরি। হাওরপাড়ের এই গ্রাম যেন জলের ওপর দাঁড়িয়ে সবুজের হাতছানি দেয়। নামে রূপে গ্রামখানি প্রশান্তির এক আদর্শ স্থান।

কাউয়াদিঘি হাওর

Advertisement

কাউয়াদিঘি হাওরের কোল ঘেঁষে জলের ও সবুজের গ্রাম অন্তেহরি। হিজল-করচ-তমালের বন এই গ্রামটিকে করেছে অপরূপ অনন্য। বর্ষায় শাপলা-শালুক মুগ্ধতা ছড়ায়। শীতে সবুজের রাজ্যে পাখিদের নিরাপদ শান্তির নীড়। এ বছর বর্ষায় কাওয়াদিঘি হাওরে রয়েছে প্রচুর পানি। গত চার-পাঁচ বছরে এমন পানি হয়নি বলে জানান স্থানীয়রা।

‘বর্ষায় নাও হেমন্তে পাও’ এই অঞ্চলে এ গ্রামের জন্য প্রচলিত কথা। অর্থাৎ অন্তেহরি গ্রামে বর্ষায় যাতায়াতের প্রধান ভরসা নৌকা। শীত মৌসুমে পায়ে হেঁটে চলতে হয় গ্রামের মানুষদের। বর্ষায় হাওরের বুকে থাকে থইথই জল কিংবা জলের উপর একটুকরো সবুজের হাতছানি। শাপলা-শালুক অথবা নাম না জানা বাহারী ফুল ভাসে জলে।

স্থানীয়রা জানান, এ সময় গ্রামের বাড়িগুলো দেখলে মনে হয় পানির উপর ভেসে আছে। শীত মৌসুমে তার বিপরীত। শীতে এক একটি বাড়ি মনে হবে টিলার উপর দাঁড়িয়ে আছে। হাওরের বাড়িঘর খুব সহজে পানিতে নিমজ্জিত হয়, ফলে বাড়িগুলো অনেক উচুতে নির্মাণ করতে হয়। প্রতিটি বাড়ির চারিদিকে দেখা মিলবে বিভিন্ন জাতের গাছগাছালি। এরমধ্যে অন্যতম হচ্ছে হিজল-তমাল-করচ। এগাছগুলো বর্ষায় হাওরের ঢেউ থেকে বাড়িগুলোকে রক্ষা করে, এবং সারাবছর দেশীয় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল।

রাজনগরের ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামটি কাউয়াদিঘি হাওরকে কেন্দ্র করে লোকবসতি গড়ে উঠেছে। এই গ্রামটি বৈচিত্র্যপূর্ণ রূপ ধারণ করে যখন হাওর পানিতে পরিপুর্ণ থাকে। আর তখনই অন্তেহরি ভ্রমণের উপযুক্ত সময়। নৌকায় চড়ে ঘুরে বেড়ালে এই জলের গ্রামের নান্দনিক রূপ চোখে ধরা পড়ে বলে জানান স্থানীয় পর্যটকরা।

জলের গ্রামে ঘুরতে আসা সুদীপ্তা দেব বলেন, আমি হবিগঞ্জের বাসিন্দা এই জলের গ্রামের সৌন্দর্যের অনেক বর্ণনা শুনেছি। এই প্রথম দেখতে আসলাম, এসে আমি মুগ্ধ।

আরেক পর্যটক সুমেল আহমদ জানান, এখানকার সবকিছু আমার ভালো লাগে। সুবিশাল হাওর, হাওর তীরের গ্রাম, নৌকায় মানুষের যাতায়াত, হাওরে মাছ ধরার দৃশ্য। হাওর ও হাওর পাড়ের বৈচিত্র্যময় জীবনযাপন একদিকে কষ্টের হলেও অন্যদিকে আনন্দেরও। আমি মুগ্ধ হই, এজন্য এখানে ফিরে আসি বারবার।

অন্তেহরি গ্রামের বাসিন্দা তাপস দাশ বলেন, এই গ্রামটির অধিকাংশ মানুষই কৃষিজীবী। হাওরে সাধারণত একটি ফসল হয় বোরো ফসল। এই ফসলের উপর নির্ভর করে সারা বছর চলতে হয়। খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ সব মৌলিক চাহিদা ও সামাজিক অনুষ্ঠানাদি এই ফসলের আয় থেকে চলে। পাশাপাশি যে সময় যে কাজ পান সেগুলোও করে জীবন ধারণ করেন। কেউ কেউ বর্ষা মৌসুমে হাওরে মাছ ধরে বাজারে বিক্রি করে চাহিদা পূরণ করেন।’

মানুষ যতই হিংসে করুক, আমি গন্তব্যে পৌঁছে গেছি : হিরো আলম

ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ জানান, এখানে ছোট ছোট নৌকার পাশাপাশি উন্নত মানের অনেকগুলো নৌকা আছে। এখানে নানা ধরনের শাপলা ফুটে, বর্তমানে কচুরিপানা শাপলা ফুটতে সমস্যা করে, এজন্য কচুরিপানা অপসারণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জুন 9, 2026
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

জুন 9, 2026
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

জুন 9, 2026
Latest News
চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সংঘর্ষ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa