জঙ্গল সলিমপুরে র্যাব কিছুটা দুর্বলতা ছিলো স্বীকার করে মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, ওই এলাকা থেকে ইয়াসিন বাহিনীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা আর কখনোই সেখানে ঢুকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় ডগস্কোয়াডসহ র্যাবের বিভিন্ন টিম পুরো ঈদগাহ পর্যবেক্ষণ করে।
র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী এতো শক্তিশালী হয়নি যে, র্যাবকে অতিক্রম করে যাবে। তিনি আরও বলেন, ঈদ জামাতের নিরাপত্তা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসিয়েছে র্যাব। ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তায় কাজ করছে র্যাবের টহল টিম। এছাড়া, গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
মহাপরিচালক বলেন, বাজার পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়েও নজরদারি করছে র্যাব। ঈদকে ঘিরে জাল টাকা ঠেকাতে রেবের অভিযানও অব্যাহত রয়েছে। ফাঁকা ঢাকার নিরাপত্তায় দিনে ও রাতে তাদের পেট্রোল টিম কাজ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক। পশুবাহী যানবাহন যেনো জোর করে কোনো হাটে না নিতে পারে সেজন্য র্যাবের নজরদারি রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে র্যাবের নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার সময় সেখানে ইয়াসিন বাহিনী অতর্কিত হামলা করে। এ পর্যন্ত তাদের ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



