পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে ৪৮ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতেই তিনি পূর্ণ করেন নিজের অর্ধশতক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

বিশেষ বিষয় হলো, আজই তার ৩৯তম জন্মদিন। ফলে ব্যাট হাতে দিনটিকে আরও স্মরণীয় করে তুলছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
শনিবার (৯ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে এক রান নিয়ে ফিফটি স্পর্শ করেন মুশফিক। ইনিংসে তিনি ৬টি চার মারেন।
তার সঙ্গে ক্রিজে আছেন লিটন কুমার দাস। তিনি অপরাজিত আছেন ২৬ রানে। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৪৫ রান যোগ হয়েছে।
৯০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


