বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘মেডিকেল রিটেইনার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৬ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অফলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: বয়স: ৯ এপ্রিল ২০২৬ তারিখ সর্বোচ্চ ৪৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), সদর দপ্তর ভবন (২য় তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


