জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তার দাবি, একটি নির্বাচিত সরকার মাত্র চার মাসের মধ্যেই এত বড় ধরনের প্রতারণার নজির স্থাপন করেছে, যা দেশের ইতিহাসে আগে দেখা যায়নি।

বিএনপি

Advertisement

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা, যার মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করা হবে। কিন্তু বাস্তবে সে প্রতিশ্রুতির প্রতিফলন নেই। যদি এটি বাস্তবায়ন না হয়, তবে সংবিধান সংস্কারের অঙ্গীকার ও ৩১ দফা উভয়ই জনমতকে বিভ্রান্ত করার শামিল।

তিনি আরও অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং বিভিন্ন ইস্যুতে দলটির বক্তব্য ও কার্যক্রমে অসঙ্গতি রয়েছে।

অনুষ্ঠানের আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.