জনগণের শান্তি নষ্ট করে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো ধরনের টিকিট বিক্রি নয়—বিএনপি সরকার জনগণের জন্য কাজ করবে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত ঈদগাহ ময়দানের জনসভায় তিনি এসব কথা বলেন।

শান্তি

Advertisement

তিনি বলেন, হ্যাঁ–না ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণ সমর্থন দিয়েছে, আর বিএনপি সেই সনদ বাস্তবায়ন করবে। দেশের মানুষের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এই সরকার সম্পন্ন করবে। দেশের জনগণই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির ওপর জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে। তারা নির্বাচনের আগে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সেবা করার জন্য জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তিতে ও ভালোভাবে বসবাস করতে চায়। জনগণ বিএনপির দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। যারা স্বাধীনতার সময় জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখনো সেই কাজই করে যাচ্ছে। বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, আর বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.