Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যতবার গরুর মাংস কিনেছি, ততবার ঠকেছি : ভোক্তার পরিচালক
জাতীয়

যতবার গরুর মাংস কিনেছি, ততবার ঠকেছি : ভোক্তার পরিচালক

By Shamim Rezaডিসেম্বর 3, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে যতবার মাংস কিনেছেন, ততবার ঠকেছেন বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার বিভাগ) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। তিনি বলেছেন, মাংস বিক্রেতাদের কিছু নির্দিষ্ট ক্রেতা থাকেন।

ভোক্তার পরিচালক

Advertisement

তাদের মধ্যে আমিও পড়ি। আমিও মাংস কিনি। কিন্তু আমি দেশে যতবার মাংস কিনেছি, ততবার ঠকেছি। আমাকে মাংসের সঙ্গে এমন হাড় দিয়ে দিয়েছে, যা খাওয়া যাবে না। আমি কেনার সময় সেটি ফেলে দিয়েছি। সুপারশপ থেকে মুরগি কিনেছি। সেটি বাড়িতে নিয়ে গিয়ে দেখি, এমন দুর্গন্ধ, পঁচে গেছে। ঠিকমতো ফ্রিজিং করেনি।

রোববার (৩ ডিসেম্বর) খুচরা ও পাইকারি মাংস ব্যবসায়ী, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

অধিদপ্তরের পরিচালক বলেন, গরুর মাংস যারা বিক্রি করেন, তারা কেউ গরু কেনেন গাবতলী থেকে, কেউ যশোর থেকে, কেউ কেনেন অন্য জায়গা থেকে। দেশে আমরা এখনো এমন মার্কেট তৈরি করতে পারিনি যে, ওজন দিয়ে গরু কিনব। তাহলে দাম সব জায়গায় সমান থাকতো। আমরা এখনো দাম-দর করে গরু কিনি। এভাবে গরু কিনতে গিয়ে দেখা যায় যে, কেউ ঠকে গেছে। সেই ঠকাটা নিয়ে আসছে ভোক্তার উপরে। আমাদের একটি নির্দিষ্ট অবস্থানে আসতে হবে। আপনারা (ব্যবসায়ী-বিক্রেতা-ব্যবসায়ী সমিতি) দেখেন ওজন দিয়ে গরু কেনার ব্যবস্থা করা যায় কিনা?

গরুর মাংসের গ্রেডিং করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, গরুর মাংসের যদি গ্রেডিং করে দেওয়া যায় তাহলে বিশেষ করে সুপারশপের জন্য সুবিধা হবে।

গরুর মাংসের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানিয়ে মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, আসুন আমরা এই দামটা কমাই। দাম কমাতে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের জানান। কম দামে মাংস বিক্রি করলে ভোক্তারা উপকৃত হবে। আপনাদের (ব্যবসায়ী) ভাবার সুযোগ আছে।

সেমিনারে গরুর মাংসের দাম কমাতে কী কী করণীয়, খলিলসহ কয়েকজন কীভাবে কম দামে গরুর মাংস বিক্রি করছে, সেই বিষয়ে খুচরা ও পাইকারি মাংস ব্যবসায়ী, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ভোক্তা অধিদপ্তরের ডিজি এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় বেশ কয়েকবার হট্টগোলের সৃষ্টি হয়। যার করণে দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা সেমিনারটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শুধু নির্দেশনা দিয়ে শেষ করেন তিনি।

টানা ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে এই স্মার্টফোন, দেরি না করে আজই কিনুন

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসাইন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মুর্তজা, মহাসচিব রবিউল আলম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ট্রেজারার মনজুর-ই খোদা, মাংস ব্যবসায়ী খলিলুর রহমানসহ বিভিন্ন সুপারশপ ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলানিউজ২৪

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

জুন 14, 2026
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

জুন 14, 2026
আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুন 14, 2026
Latest News
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa