Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যতদূর চোখ যায় সয়াবিন আর সয়াবিন, ভাগ্য বদলে দিচ্ছে কৃষকদের
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

যতদূর চোখ যায় সয়াবিন আর সয়াবিন, ভাগ্য বদলে দিচ্ছে কৃষকদের

By Shamim RezaMay 22, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুর রায়পুর উপজেলা জুড়ে আধা পাকা সোনালি সয়াবিনের শিষ দুলছে। এ অঞ্চলের অন্যতম একটি অর্থকরী ফসল সয়াবিন। কিছু কিছু জমির সয়াবিন সোনালি রং ধরেছে। কেউ কেউ জমির সয়াবিন কেটে মাড়াই দিচ্ছেন, কেউবা নিজের জমির ফসল ঘুরে ঘুরে দেখছেন।

সয়াবিন

গত শুক্রবার রায়পুর উপজেলার চর ঘাসিয়া ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে সয়াবিনের চাষাবাদ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে এ ফসল।

রায়পুর কৃষি অফিসের তথ্য মতে, রায়পুর উপজেলায় এবার প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়। এখানে বছরে অন্তত ২৫০ কোটি টাকার সয়াবিন উৎপাদন হয়। সারা বছর এ অঞ্চলের মানুষ এ ফসলের উপরই নির্ভরশীল থাকে। দেশের খ্যাতনামা সয়াবিন তেল ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে সয়াবিন সংগ্রহ করে।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, কৃষকের হাত ধরে গ্রাম এগোচ্ছে। বদলে যাচ্ছে প্রত্যন্ত জনপদের চেহারা। এককালের টিন বা পাতার চালা-বেড়ার ঘরগুলো হয়ে উঠেছে পাকা ভবন। ভাগ্য বদলের ফসল সয়াবিনে বদলে গেছে চরের মানুষের জীবনযাপনও। সয়াবিনে ভরে গেছে রায়পুর উপজেলার বিভিন্ন এলাকা। যতদূর চোখ যায় সোনালি সয়াবিন যেন হাতছানি দিয়ে ডাকে। এতে দারুণ উচ্ছ্বসিত কৃষক। তাদের চোখে-মুখে রঙিন স্বপ্ন।

রায়পুরের চর ঘাসিয়ার মফিজ উদ্দিন এ বছর প্রায় তিন একর জমিতে সয়াবিন চাষ করেন। তিনি হিসাব করে জানান, ফসল ঘরে আনা পর্যন্ত তার মোট খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা। মোটামুটি ফসল হলে ৭৫ মণ সয়াবিন হবে। মণ ২ হাজার টাকা করে প্রায় দেড় লাখ টাকা বিক্রি করা হবে। সারা বছর এ অঞ্চলের মানুষ এ ফসলের উপরই নির্ভরশীল থাকে।

রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, এ উপজেলার কৃষকরা সয়াবিন চাষ করে সচ্ছল হয়েছে। এসব পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছে। এলাকায় দরিদ্র্যতা কমেছে। বদলে গেছে প্রত্যন্ত জনপদের চেহারা।

কারিনার কাছে বৃদ্ধার আর্জি, একবার স্পর্শ করতে দাও

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, আবহাওয়া অনুকূল থাকায় রায়পুরে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। ফসল ঘরে তোলা পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে কৃষকদের প্রত্যাশা পূরণ হবে। কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষি অফিস ও উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়ে কাজ করছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর কৃষকদের চট্টগ্রাম চোখ দিচ্ছে বদলে বিভাগীয় ভাগ্য যতদূর যায়! সংবাদ সয়াবিন,
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.