জুমবাংলা ডেস্ক : মেট্রোরেল চালু হওয়ার প্রথম দিন তিন হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে যাতায়াত করেন তারা।
মেট্রোরেল

Advertisement

এ থেকে মেট্রোরেলের টিকিট বিক্রি হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকার। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন।

তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে বিক্রি হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর দুজন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রোরেল।

শুরুর দিন অনেকেই বিদ্যুৎচালিত এই ট্রেনে যাতায়াতের চেষ্টা করলেও পারেননি। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছে তাদের।

মেট্রোরেলে চড়ে গর্বিত ভিক্ষুক জাকির, ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.