লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর মহাসচিব নাঈম কাসেম বলেছেন, “যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী স্থলযুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা স্থল অভিযান চালাতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেন, চলমান হামলা সত্ত্বেও প্রতিপক্ষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে।
বর্তমান সংঘাত পরিস্থিতি নিয়ে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, আগের অবস্থায় ফিরে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হিজবুল্লাহ নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই অতিরিক্ত সুবিধা দেওয়া বন্ধ করা হয়।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


