Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাংবাদিক ও গুণীজনদের পুরস্কার দিল ডিজিটাল মিডিয়া ফোরাম
জাতীয়

সাংবাদিক ও গুণীজনদের পুরস্কার দিল ডিজিটাল মিডিয়া ফোরাম

By Shamim RezaJune 2, 2024Updated:June 2, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

Digital_Media

সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) আয়োজনে ‘ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার বিকেল চারটার দিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রথমবারের মতো সাংবাদিকতা ও ডিজিটালে কর্মরত বিভিন্ন খাতের সফল ব্যক্তিদের সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। এবার এসব বিভাগে ১১ জন পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে পাঁচজন রিপোর্টার ও ছয়জন বিভিন্ন খাতের গুণীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচারক ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা জার্নাল সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ইউএনবির স্পেশাল করেসপন্ডেন্ট আবদুর রহমান জাহাঙ্গীর, ডেইলি সবুজ নিশানের বার্তাপ্রধান মো. মুকছেদুর রহমান ওয়ালী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ডিএমএফ প্রধান উপদেষ্টা ও ঢাকা বিজনেস অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক উদয় হাকিম, ডয়চে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশিদ, পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম, ওয়ার্ল্ড ট্রাভেলার এলিজা বিনতে এলাহী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মো. জামিল খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী আনিছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার রাগীব রহমান, ইউল্যাবের লেকচারার সরজ মেহেদী, ঢাকা বিজনেসের বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক, প্রথম আলো ডিজিটালের বিজনেস ডেভেলপমেন্ট লিড রুহুল আমিন রনি, বাংলা ট্রিবিউনের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, সাংবাদিক মোহাম্মদ আলম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের বিজনেস ডেভলপমেন্ট ইনচার্জ জাকারিয়া হোসেন জয়।

আয়োজনে স্পন্সর করেছে কিডলন, লুমিনাস গ্রুপ, ইফাদ, কিরণ, জিঅ্যান্ডএম, ক্রিয়েসন ওয়ার্ল্ড, কিউকম, মাইক্লো, অলিভ, পিওনি মেনজ, টেক্সর্ট, স্টুডিও ভেলভেট, টেকনিশিয়ান, পিআর পিটু, জেসিআই ঢাকা ওয়েস্ট, বিএসই, এনইউএসডিএফ ও লিমিরেন্স ক্রিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফর ওয়াজেদ বলেন, “ডিজিটাল মিডিয়া ফোরামের ‘ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ একটি মাইলফলক। অনেকেই গণমাধ্যমে ডিজিটালের কথা বলে, কিন্তু ডিজিটাল মিডিয়া ফোরাম আজ তা করে দেখিয়েছে।

“তারা ভবিষ্যতে আরো এমন আয়োজন করবে, এই প্রত্যাশা করি। আর যারা অ্যাওয়ার্ড পেলেন, তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন, ভালো ও সৎ সাংবাদিকতা করবেন, এই প্রত্যাশা করি।”

ওই সময় বিশেষ অতিথি শ্যামল দত্ত বলেন, ‘সাংবাদিকতায় অ্যাপ্রিসিয়েশনের দরকার রয়েছে। এতে উৎসাহ বাড়ে। আজ যারা অ্যাওয়ার্ড পেলেন, নিশ্চয়ই তারা ভালো কাজের পুরস্কার পেয়েছেন। ডিজিটাল মিডিয়া ফোরামের এমন সাংবাদিকবান্ধব কাজ অব্যাহত থাকুক।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, “সাংবাদিকতায় সৎ ও সাহসীরাই সবসময় পুরস্কার পান। আজ যারা পুরস্কার পেলেন, তাদের সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। ডিজিটাল মিডিয়া ফোরামের ‘ডিজিটাল মিডিয়া অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ যারা দিলেন, তারা সবাই তরুণ। তাদের এমন আরেকটি সাহসী আয়োজন আজ প্রশংসার দাবিদার। তাদের জয় হোক।”

পুরস্কার পাওয়া পাঁচ সাংবাদিকের মধ্যে রয়েছেন বণিক বার্তার স্টাফ রিপোর্টার ইয়াহিয়া নকিব। তিনি বিজনেস বিভাগে পুরস্কার পেয়েছেন। বিনোদন বিভাগে পুরস্কার পেয়েছেন আরটিভির বিনোদন প্রতিবেদক এসএম মারজান ইভান। এ ছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, আইসিটি বিভাগে দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান ও স্পোর্টস বিভাগে পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের সিনিয়র রিপোর্টার ইয়াসিন হাসান।

মালাইকাকে নিয়ে রহস্যময় পোস্ট অর্জুন কাপুরের

ডিএমএফ স্পেশাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ছয়জন। তারা হলেন রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় বড়ুয়া লাভলু, দৈনিক প্রথম আলোর ডেপুটি ম্যানেজার বিবর্ধন রায় ইমন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন পিপিএম (বার), নেক্সট ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পরিচালক আবদুল্লাহ জায়েদ, খাবার দাবার ক্যাটারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. রাফাতুল ইসলাম খান এবং স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বিন হাসান নাসির।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa