জুমবাংলা ডেস্ক : যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গেছেন। তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে এসব খবর সংবাদপত্রে প্রকাশ করতে পারেনি কেউ। এছাড়া শেখ রেহানাকে খুশি করতে দেশ-বিদেশে তাকে বিলাসবহুল বাসা-গাড়ি উপর দিয়েছেন নেতারা। তাদের এসব অপকর্মের প্রমাণ রয়েছে আমাদের কাছে।

Joy

Advertisement

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরের নাইরপুল এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এম এ মালিক বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কের কথা সবাই জানে। গত ৫ আগস্টের পর তিনি আবারও প্রমাণ করলেন। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে সেই ফায়দা নিয়ে ভারত যাতে আমাদের ঠকায় না। ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ঘন ঘন বন্যার জন্য ভারত দায়ী।

মালিক আরও বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। তার নেতৃত্ব দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।

অর্গাজমের জন্য পুরুষের দরকার নেই : দেবশ্রী

মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.