জুমবাংলা ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ। আজ বুধবার (২৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

জয়

Advertisement

২০১৪ সাল থেকে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়।
এর আগে গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তাঁরা তিনজনই দায়িত্ব পালন করছিলেন টেকনোক্র্যাট হিসেবে।

সেদিনই পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

অন্যের মন জুগিয়ে চলেন? এর নেতিবাচক দিক জেনে নিন

আজ বুধবার তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপনগুলো গেজেট আকারে প্রকাশিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.