মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত ১০৪ জন ইরানি নৌসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়, চলমান সংঘাতের মধ্যে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনাকে টর্পেডো হামলা চালিয়ে ডুবিয়ে দেয় একটি মার্কিন সাবমেরিন।
ইরানের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ১০৪ জন নৌসদস্য নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।
এদিকে ডুবে যাওয়া জাহাজের কিছু নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তাদের একটি অংশকে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ইরানি নাবিকদের হস্তান্তর প্রসঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে শ্রীলঙ্কার ওপর চাপ সৃষ্টি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলার ঘটনা চলমান যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে এবং সমুদ্রপথে সামরিক উত্তেজনা বাড়াতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


