ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২২৩ জন নারী ও ২০২ জন শিশু নিহত হয়েছে। রোববার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন গর্ভবতী নারী রয়েছেন। এছাড়া পাঁচ বছরের কম বয়সী ১২ জন শিশুও রয়েছে নিহতের তালিকায়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এই হামলায় ৪১ জন শিশু আহত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের স্বাস্থ্য খাতের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র।
২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। এর ফলে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ১২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


