যেকোনো হামলার জন্য কমান্ডারদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে ইরানি সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানে এলে কোনো শত্রুসেনা যেন জীবিত না ফেরে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, ‘শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কেউ যেন জীবিত ছাড়া উচিত হবে না।’
অপারেশনাল কমান্ডগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সময়মতো সঠিক জবাব দিতে প্রস্তুত থাকতে বলেন ইরানি সেনা প্রধান। তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও নিখুঁতভাবে, মুহূর্তে মুহূর্তে নজরদারি করা জরুরি। পাশাপাশি, তাদের হামলার কৌশলের বিরুদ্ধে যথাসময়ে প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
আমির হাতামি আরও বলেন, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের জনগণ বিপদের মধ্যে থাকলেও অন্য কোথাও নিরাপত্তা থাকা গ্রহণযোগ্য নয়।
এদিকে, গত শনিবার দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হাজার হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে। ইতোমধ্যে অনেক মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে।
সূত্র: রয়র্টাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


